ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:৫৩ পিএম
X

ইরানে আজ মঙ্গলবার ‘সবচেয়ে তীব্র হামলার দিন’ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

মঙ্গলবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন।

হেগসেথ বলেন, ইরান ‘মারাত্মকভাবে পরাজিত হয়ে যাচ্ছে’। তার দাবি, গত ২৪ ঘণ্টায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের হার ছিল সবচেয়ে কম।

এদিকে, এদিন এরই মধ্যে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় কেঁপে উঠছে দেশটির বিভিন্ন শহর।

তেহরানে অবস্থানরত আল–জাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানান, গত কয়েক ঘণ্টায় রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। এছাড়া ইসফাহান, তাবরিজ ও আহভাজসহ দেশের বিভিন্ন স্থানে হামলার খবর মিলেছে। এসব হামলায় হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়।

এদিকে, ইরান সরকারের বিভিন্ন বার্তায় বলা হচ্ছে, পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই পর্যায়ে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝