ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে জয়পুরহাটে মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একটি প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে এক সমাবেশের আয়োজন করে।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা এম এ রশিদ, ওয়াজেদ পারভেজ, সামিউল বাবু প্রমুখ।
বক্তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করার দাবি জানান।
এসআই/এমএ