সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত মোশাররফ স্থানীয় সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
রোববার (২৩ আগস্ট) সকালে শ্যামলীপাড়া-মোহনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ মোহনপুর কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারে ছেলে।
পুলিশ জানায়, সকালে মোশাররফ হোসেন উল্লাপাড়া শহর থেকে মোটরসাইকেল যোগে মোহনপুর তার স্কুলে যাওযার পথে শ্যামলীপাড়া-মোহনপুর সড়কে পৌছলে একই দিকে যাওয়া সামনের একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়।
এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এসএফ