ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাকিস্তানের ৪০ সেনা চৌকি দখল আফগানিস্তানের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ এএম আপডেট: ২৭.০২.২০২৬ ২:২৯ পিএম
X
Advertisement

গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান। সেই সঙ্গে পাকিস্তানের অন্তত ৪০ সীমান্ত সেনা চৌকিও দখল করেছে আফগান সেনারা।

বৃহস্পতিবার রাতে চালানো এ হামলার পর পাকিস্তানের কিছু সেনাকে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে তারা। এছাড়া অসংখ্য সেনাকে হত্যা করেছে৷

দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, 'তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর আমাদের সেনারা পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে৷ তাদের অনেক সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে।'

বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আফগানিস্তান।

দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গত রোববার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাবে এই পালটা হামলা শুরু হয়েছে৷ এ সময় সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয় বলেও উল্লেখ করে তারা৷ 

অপরদিকে পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের বিপুল সেনাকে হত্যা করেছে৷ এছাড়া অসংখ্য সীমান্ত চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে। 

সূত্র: তোলো নিউজ।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement