Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

মেঘনা নদীর তীর থেকে ইউপি সদস্যের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৮৭)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতীরবর্তী ধরাভাঙ্গা এমপি টিলা এলাকা থেকে এক ইউপি সদস্যের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত মরদেহটি আমীর হোসেন (৪২) নামে এক ব্যক্তির। তিনি পাশ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার ছিলেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নদীর পাড় থেকে আমীর হোসেনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ।

জানা গেছে, তিনি বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুনীল চন্দ্র সূত্রধর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বলেন, “উদ্ধার হওয়া মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে।”

জানা যায়, নিহত আমীর হোসেনের পৈতৃক বাড়ি রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামে। তবে পিতৃহীন আমীর হোসেন ছোটবেলা থেকেই তাঁর মামার বাড়ি একই উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি (বদলবাড়ি) গ্রামে বসবাস করতেন।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে উদ্ধার হওয়া আমীর হোসেনের বিরুদ্ধে থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।”

এমএস/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close