ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৪ এএম আপডেট: ২৪.০২.২০২৬ ৩:২১ পিএম
X

পেরুর আরেকিপা অঞ্চলে বন্যার্তদের উদ্ধারের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। এমআই-১৭ হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার দেশটির বিমানবাহিনী ১৫ জনের মৃত্যুর তথ্য স্বীকার করেছে।

বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উদ্ধার কর্মীরা চার ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করেছে। পাশাপাশি হেলিকপ্টারে থাকা ১১ যাত্রীর মৃত্যুও নিশ্চিত করা হয়েছে।

বিমানবাহিনী জানায়, আরেকিপায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে হেলিকপ্টারটি অভিযান পরিচালনা করছিল। যেখানে ব্যাপক ক্ষতি হয়েছে।

রুশ-নির্মিত হেলিকপ্টারটি ইকা অঞ্চলের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। এটিকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আরেকিপার চালা শহরে খুঁজে পায় উদ্ধারকারীরা। 

সূত্র: গালফ নিউজ, বিবিসি।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝