ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে পার্কিং করা বাস-গোডাউনে আগুন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৪ পিএম আপডেট: ১৬.০২.২০২৬ ৬:১৯ পিএম
X

সাভারে হানিফ পরিবহনের পার্কিং করা একটি বাসে ও একটি ভাঙ্গারির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে সাভার মডেল থানার পাশে ভাঙ্গারির গোডাউনে ও রোববার রাতে উপজেলার হেমায়েতপুর এলাকার কফিল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রোববার রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে আরিচাগামী লেনে হানিফ পরিবহনের একটি বাস পার্কিং করে রাখা ছিল। হঠাৎ পথচারীরা বাসটিতে আগুন দেখতে পেয়ে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিক ভাবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, 'প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। তবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।'

এদিকে, সোমবার সকালে সাভার মডেল থানার পাশে একটি ভাঙ্গারির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। 

প্রাথমিক ভাবে মশার কয়েল কিংবা বিড়ি সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানালেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির যান্ত্রিক ক্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।'

ওএফ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝