ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মাদক সেবীদের বিরুদ্ধে কথা বলায় কৃষককে কুপিয়ে হত্যা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ এএম
X

ভোলার চরফ্যাশনে মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রহিম ভুট্টু (৫০) একই এলাকার আক্তারুজ্জামান সৈয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার স্থানীয় একদল মাদক সেবী আব্দুর রহিম ভুট্টুর ছেলে আমির হোসেনকে মারধর করে। এতে তার হাত-পা ভেঙে যায় বলে পরিবারের দাবি। ছেলেকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় আব্দুর রহিম ভুট্টুর সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়।

এর জেরে রাত ১০টার দিকে কলেরহাট সড়কের মাথায় ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, 'প্রাথমিক ভাবে জানা গেছে, মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।'

এএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝