ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নিবন্ধন পেল নিউজ পোর্টাল ভিওডি বাংলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪১ পিএম
X

নিবন্ধন পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল ভিওডি বাংলা ডটকম। মঙ্গলবার সিনিয়র সহকারী সচিব মো. সোলেমান আলীর স্বাক্ষর করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে ভিওডি বাংলা ডটকমকে অনলাইন সংবাদ মাধ্যম হিসেবে প্রাথমিক নিবন্ধনের অনুমতি দেয়া হয়েছে। এর মাধ্যমে পোর্টালটি আনুষ্ঠানিক ভাবে দেশের গণমাধ্যম অঙ্গনে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল। 

ভিওডি বাংলা ডটকম কর্তৃপক্ষ জানায়, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কথা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। নিবন্ধনের অনুমতি পাওয়ায় তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পাঠকের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দিতে আরও প্রতিশ্রুতিবদ্ধ।

গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করছেন, ভিওডি বাংলা ডটকমের নিবন্ধন প্রাপ্তির মধ্য দিয়ে দেশের অনলাইন সাংবাদিকতায় নতুন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যুক্ত হলো।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝