ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০০ পিএম
X
Advertisement

দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দুই ক্রু নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় গাপইয়ং কাউন্টিতে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্যই নিহত হন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বেলা প্রায় ১১টার কিছু পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। দুই ক্রু সদস্যকে দ্রুত কাছাকাছি হাসপাতালে নেওয়া হলেও তাদের মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনার পর সেনাবাহিনী তাদের সব এএইচ-ওয়ানএস হেলিকপ্টারের কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করেছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি জরুরি তদন্ত দল গঠন করেছে।

সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ওই প্রশিক্ষণে ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের অনুশীলন করা হচ্ছিল।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement