ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাঁদপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন
নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট ও ইসিতে অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ এএম
X

পোস্টাল ব্যালট পেপারে নিজের নাম ও প্রতীক না থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া। রোববার রাতে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসন থেকে ফুটবল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন জাকির হোসেন।

তিনি বলেন, 'মৌখিক অভিযোগের ভিত্তিতে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন থেকে সুবিচার না পেয়ে উচ্চ আদালতে রিট (নং- ৫০/২০২৬) এবং নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি।'

জাকির হোসেন বলেন, 'আদালতের নির্দেশনায় গত ২৩ জানুয়ারি ফুটবল প্রতীক গ্রহণ করি। পোস্টাল ব্যালটে আমার প্রতীক না থাকায় রিটার্নিং অফিসারের কাছে মৌখিক অভিযোগ দিয়ে সদুত্তর পাইনি। পরবর্তীতে উচ্চ আদালতে রিট করি। কিন্তু শুনানি না হওয়ায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেই।'

তিনি বলেন, 'হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ১১ হাজার ৮১২ ভোট পোস্টাল ব্যালেটের মাধ্যমে হয়েছে। কিন্তু পোস্টাল ব্যালটে আমার প্রতীক নেই। তাই, আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলাম। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত এই আসনের নির্বাচন স্থগিত চেয়ে আদালতে রিট ও ইসিতে অভিযোগ দিয়েছি।'

স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়ার ১ শতাংশ ভোটার তালিকা সংযুক্তি জটিলতায় তার মনোনয়নপত্র বাতিল করেনস রিটার্নিং অফিসার। ইসিতে আপিল করেও তিনি প্রার্থিতা ফিরে না পেয়ে হাইকোর্টে রিট করেন। এরপর হাইকোর্টের নির্দেশনায় তিনি প্রার্থিতা ফিরে পান এবং প্রতীক গ্রহণ করেন।

এদিকে, তিনি ২৩ জানুয়ারি রিটার্নিং অফিসারের নিকট থেকে ফুটবল প্রতীক গ্রহণ করেন। কিন্তু ২১ জানুয়ারি থেকে সারাদেশে পোস্টাল ব্যালট পেপার বিতরণ কার্যক্রম শুরু হয়। ফলে তার নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ আসনের ব্যালট পেপারে ফুটবল প্রতীক ছিল না। বিষয়টির সুরাহা না হওয়ায় তিনি নির্বাচন বর্জন করেন।

এইচইউ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝