ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
ট্রাকের পেছনে কার্ভাডভ্যানের ধাক্কা, চালকের সহকারী নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম
X Advertisement

দিনাজপুরের ঘোড়াঘাটে মাল বোঝাই ট্রাকের সঙ্গে কার্ভাডভ্যানের সংঘর্ষে ভ্যানচালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কার্ভাডভ্যানের চালক।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামি ব্যাংকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (৪০) নীলফামারীর সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। 

আহতের নাম আমিনুল ইসলাম (৪২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের দিনাজপুর অভিমুখে যাওয়া লেনের পাশে মাল বোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তার সহকারী। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি কার্ভাডভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় কার্ভাডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে কেবিনের মধ্যে আটকে পড়ে চালক ও চালকের সহকারী। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারীকে মৃত ঘোষণা করেন। আহত চালককে চিকিৎসার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাক ও কার্ভাডভ্যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707296 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝