ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আফগানিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত ১৫
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৪ পিএম আপডেট: ০৮.০২.২০২৬ ১:২৭ পিএম
X

আফগানিস্তানের বাদাখশান প্রদেশে যাত্রীবাহী একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। 

প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, বাদাখশান প্রদেশের একটি সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার জন্য তিনি সড়কের ‘চরম ভাবে ক্ষতিগ্রস্ত অবস্থাকে’ দায়ী করেন। নিহতদের মধ্যে ছয় শিশু, পাঁচ নারী ও চার পুরুষ রয়েছেন।

মুখপাত্র আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিন জনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায়।

দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের ফলে সড়ক অবকাঠামোর দুরবস্থার পাশাপাশি ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা ও পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাবে আফগানিস্তানে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের আগস্টে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান থেকে ফেরা অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে ৭৮ জন নিহত হন। নিহতদের মধ্যে এক ডজনেরও বেশি শিশু ছিল।

কর্তৃপক্ষের মতে, ওই দুর্ঘটনায় বাসটি একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া, একই মাসে রাজধানী কাবুলের কাছে একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে একটি বাস উল্টে গিয়ে ২৫ জন নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝