ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম
X

জয়পুরহাট সদর উপজেলার হিচমি বাইপাস সড়কের শ্যামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তাওহিদুল ইসলাম তুহিন (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে শ্যামপুরের ঝরুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহিদুল ইসলাম তুহিন সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের বাসিন্দা এবং তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট সদর উপজেলার হিচমি বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালি বোঝাই গাড়ীর ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক তুহিন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা ঝরুর মোড়ে স্পিড ব্রেকার ও সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। দায়ী যানবাহন শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝