ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিনাজপুরে ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:৪১ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে মোট ৩৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সসস্য।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে দিনাজপুরে বিজিবি মোতায়েন ও বেইস ক্যাম্প স্থাপন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মুহিত।

তিনি বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করবে। সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে এবং সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে।

লে. কর্নেল আব্দুল্লাহ আল মুহিত আরও জানান, ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করবে। একইসাথে নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় ১০টি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। গত দুই মাসে বিজিবি প্রায় ১৭ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের চোরাচালানি ও মাদকদ্রব্য উদ্ধার এবং ৫৬ জন আসামি আটক করেছে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি পূর্ণমাত্রায় নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবে। দিনাজপুর জেলার ৬টি আসনের ৮৪৪টি ভোটকেন্দ্রের রেকি সম্পন্ন হয়েছে এবং জেলার বিভিন্ন উপজেলায় ১৩টি বেইস ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে দিনাজপুর শহরের কেবিএম কলেজিয়েট হাইস্কুলে বেইস ক্যাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।

এএইচএম/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝