ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম
X
Advertisement

ভারত থেকে আমদানি অব্যাহত থাকা এবং দেশী নতুন পেঁয়াজ সরবরাহ বৃদ্ধির কারণে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় বাজারে দেশী পেঁয়াজের কেজি দাম ১০ টাকা কমেছে। তবে দাম কমলেও মান ভালো না থাকায় ক্রেতাদের ভারতীয় পেঁয়াজে আগ্রহ কম বলে জানান বিক্রেতারা।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি দেশী মুড়িকাটা পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ৫০ টাকা ছিল। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ কেজিতে ৩০ টাকায় পাওয়া গেলেও অধিকাংশ পেঁয়াজে কলি গজানোর কারণে এর চাহিদা কম। সরবরাহ পর্যাপ্ত থাকায় অধিকাংশ দোকানে এখন দেশী পেঁয়াজ প্রাধান্য পাচ্ছে।

ব্যবসায়ীরা জানান, নতুন করে আমদানির অনুমতি (আইপি) না দিলেও পুরনো আইপির অধীনে ৩০ জানুয়ারি পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি চলবে। ফলে বাজারে আমদানীকৃত পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের মোকামে নতুন মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত জানান, মোকামগুলোতে প্রতিদিন পেঁয়াজের দাম কমছে। দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলন শুরু করায় বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি।

সংশ্লিষ্টদের মতে, দেশী পেঁয়াজের ভরা মৌসুম চলায় সামনের দিনে ভারত থেকে আমদানি বন্ধ হলেও বাজারে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা কম।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement