ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম
X

জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা শুরু হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাসনিমুজ্জামান বইমেলা উদ্বোধন করেন।

এসময় বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, আরডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী।

মেলায় দেশি-বিদেশি বিভিন্ন বইয়ের সমাহার রয়েছে। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। বইমেলা আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮.৩০টা পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেজে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝