ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
মৌলভীবাজারে তারেক রহমানের জনসমাবেশ ঘিরে উদ্দীপনা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম
X

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বৃহস্পতিবার পর্যটন নগরী ও চায়ের দেশখ্যাত মৌলভীবাজারে বিশাল জনসমাবেশে যোগ দিতে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

দলীয় প্রধানের আগমনকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জেলার হাট-বাজার, চা বাগান ও গ্রামাঞ্চলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমানের এই জনসমাবেশ।

এই সমাবেশকে সফল করতে জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক কর্মসূচি ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

সমাবেশস্থল আইনপুর মাঠ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান। 

তিনি বলেন, 'বিএনপির প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় দলের চেয়ারম্যান তারেক রহমান সিলেট হয়ে মৌলভীবাজারে আসছেন, এটি আমাদের জন্য গর্বের। তার আগমনে এ অঞ্চলের মানুষ আরও অনুপ্রাণিত ও প্রাণবন্ত হবে।'

দলীয় সূত্রে জানা গেছে, জনসমাবেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আইনপুর মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক আয়োজন চলছে পুরোদমে। বিপুল জনসমাগমের প্রত্যাশায় সকল দিক বিবেচনায় রেখে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার ব্যবস্থাও নেওয়া হয়েছে। জনসভাকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে স্থানীয় নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় পর্যায় থেকেও সার্বক্ষণিক সমন্বয় করা হচ্ছে।'

দলীয় কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছাবেন। তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। বেলা ১১টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেওয়ার পর সড়কপথে মৌলভীবাজারে এসে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন। এ জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জনসমক্ষে পরিচয় করিয়ে দেওয়া হবে। পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও একটি জনসভায় যোগ দেবেন।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম বলেন, 'শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত এ জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করছি। প্রস্তুতি প্রায় সম্পন্ন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন।'

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, 'সমাবেশটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি আমাদের নিবিড় নজরদারিতে রয়েছে।'

আরএ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝