টাঙ্গাইলের বাসাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল পথচারীর উপরে উঠিয়ে দেয়। এতে পথচারী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন।
শনিবার সন্ধ্যায় উপজেলার এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে আরফান খান (৭৫)। আরফান খান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
পুলিশ জানায়, সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে ফেরার পথে একটি মোটরসাইকেল তিন জন আরোহী বাসাইল কলেজের সামনে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর উপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আহত দু''জনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বাসাইল থানার ওসি হুমায়ুন কবির বলেন, 'আহত দু'জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এমএ