ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ডাকাতের মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম
X
Advertisement

কক্সবাজারে টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, ১৬ এপিবিএন পুলিশের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) সুশান্ত কুমার সরকার।

নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, আব্দুর রহিম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি সহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পরিদর্শক সুশান্ত সরকার বলেন, সকালে ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, সোমবার মধ্যরাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় একাধিক গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় নয়াপাড়া ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দল অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণার কথা উল্লেখ করে সুশান্ত সরকার জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ১০ জানুয়ারি একই ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর কামাল নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়।

এএইচএসইউ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement