ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শেরপুর-২ আসনে আপিলেও স্থগিত বিএনপি প্রার্থীর মনোনয়ন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রকৌশলী ফাহিম চৌধুরীর প্রার্থীতা আপিল বিভাগেও স্থগিত করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) আপিল বিভাগের শুনানিতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তার প্রার্থীতা স্থগিত করা হয়। ঢাকার নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এ তৃতীয় দিনের শুনানি শেষে এই ঘোষণা দেন বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে, গত ৩ জানুয়ারি, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় দ্বৈত নাগরিকত্ব থাকায় বিএনপি থেকে তার মনোনয়নপত্র স্থগিত এবং পরে বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে, গত ৯ জানুয়ারি শুক্রবার মনোনয়ন ফিরে পেতে ফাহিম চৌধুরী আপিল করেন। কিন্তু সোমবার আপিল বিভাগের শুনানিতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ নির্বাচন কমিশন ফাহিম চৌধুরীকে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তার মনোনয়নপত্র স্থগিত রাখার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেছেন। অন্যথায়, তার মনোনয়নপত্র বাতিল করা হবে।

এ বিষয়ে জানতে চেয়ে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, ফোন রিসিভ করার পর তিনি বলেন, “আমাকে জনাব তারেক রহমান সাহেব ডেকেছেন,” এবং এরপর কলটি কেটে দেন।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝