ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নেপালকে বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না : সুশীলা কারকি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম
X

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বর্তমান সরকারের ওপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান চাপের তীব্র সমালোচনা করেন। তিনি অন্তর্বর্তী সরকারকে একটি ‘আকস্মিক ঝড়ের’ সঙ্গে তুলনা করে বলেন, রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত কঠোর সমালোচনা করছে এবং কেউ কেউ প্রায় প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে। একই সঙ্গে জেন-জি তরুণদের একটি অংশও প্রতিদিন সরকারকে অবিলম্বে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে।

সুশীলা কারকি প্রশ্ন তুলে বলেন, ‘সরকার ছাড়ার অর্থ কী? কাজ করার সুযোগ দেওয়ার পর এখন সরে দাঁড়ানোর কথা বলে আমাদের অপমান করা হচ্ছে।’

তিনি আরও বলেন, তরুণ সমাজ ও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সরকারকে প্রতিনিয়ত কটূক্তি ও গালিগালাজ সহ্য করতে হচ্ছে, যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

‘আমরা অনেকটা পেন্ডুলামের মতো হয়ে গেছি’ উল্লেখ করে তিনি বলেন, ‘সব বাধা ও অপমান সহ্য করে আমরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছি। প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ একেকজন একেক রকম দাবি নিয়ে আসছে। আমরা যেখানেই যাচ্ছি, কোথাও শান্তি পাচ্ছি না।’

তার প্রশাসন নেপালকে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় না বলেও জানান তিনি।

‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশ হতে দেব না। আমরা বাংলাদেশ চাই না’, বলেন সুশীলা কারকি। সূত্র: হেডলাইন নেপাল

এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝