ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুন্দরবন ভ্রমণের প্রলোভনে নারী অপহরণ, ২০ দিন পর উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম
X

সুন্দরবন ভ্রমণের কথা বলে এক নারীকে অপহরণের ২০ দিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রোববার (১১ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২০ ডিসেম্বর সুন্দরবন ভ্রমণের প্রলোভন দেখিয়ে লিমা খাতুন (১৮) নামে ওই নারীকে কৌশলে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকায় নিয়ে গিয়ে জিম্মি করা হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় ভুক্তভোগীর স্বামী সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে ১০ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা প্রায় ৬টার দিকে ভুক্তভোগীর স্বামী বানিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এ সময় সাগর মোল্লা (২৫) নামের অপহরণকারী তাঁদের অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে নিজেকে ভুক্তভোগীর ভাই পরিচয় দিয়ে তাকে পুনরায় জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে কোস্ট গার্ড বেইস মোংলা থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপহৃত নারীকে উদ্ধার এবং অভিযুক্ত অপহরণকারীকে আটক করে।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত নারী ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

জেইউ/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝