ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রোহিঙ্গা ক্যাম্পে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম
X

কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল নামের এক দূর্বৃত্ত নিহত হয়েছে।

শুক্রবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

নিহত নুর কামাল (২৫) একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। সে একজন চিহ্নিত সন্ত্রাসী এবং নিজের নামের বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্প সহ আশপাশের এলাকায় নানা অপরাধ সংঘটন করে আসছিল।

স্থানীয়দের বরাতে এডিআইজি কাউছার সিকদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার মধ্যরাতে দুইপক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নুর কামাল আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পস্থ ক্লিনিকে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে সংঘর্ষের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই দূর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি।

কাউছার সিকদার জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের বিরোধে ঘটনার তথ্য পাওয়া গেলেও তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এএইচএসইউ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝