ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জকসুর ভোট গণনা স্থগিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম আপডেট: ০৭.০১.২০২৬ ১০:৩৪ এএম
X

যান্ত্রিক ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের নির্বাচনের ভোট গণনা স্থগিত করা হয়েছে। ভোট গণনা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে দলীয় প্যানেল, স্বতন্ত্র ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের পর এ ঘোষণা দেন নির্বাচন কমিশনার ও সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান।

তিনি বলেন, “আমরা দুটি মেশিনে ভোট গণনা করছি। কিন্তু দুটি মেশিনে ভিন্ন ভিন্ন ফলাফল দেখাচ্ছে। গত তিন দিন ধরে ট্রায়াল চালানো হলেও এর আগে এমন সমস্যা দেখা যায়নি।”

তিনি আরও বলেন, এ বিষয়ে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক হবে। সেখানে আমরা অবশ্যই একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা মিডিয়াকে অবগত করব।

এর আগে দুদফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় ৩০ ডিসেম্বর। এদিন নির্বাচন শুরুর ঠিক আগ মুহূর্তে ভোর ৬টায় চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফের জরুরি সিন্ডিকেট সভা ডেকে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।

নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝