ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
‘নির্বানের আগে ও পরবর্তী কয়েকদিন রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখা হবে’
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম
X

স্বচ্ছতা, নিরেপক্ষতা এবং দৃঢ়তা এই ৩ টি নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরবর্তী কয়েকদিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখা হবে। এর জন্য আইন শঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট প্রয়োজন নির্দেশনা দেয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ‘আইন শৃংখলা রক্ষাকারি সেল’ এর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনভাবেই মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে এবং তাদের যেন অপরাধে কেউ ব্যবহার করতে না পারে। এজন্য ভোটের আগে ও পরবর্তী কয়েকদিন উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোকে সিল করে রাখতে হবে।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ নির্বাচন ভালো করতে না পারলে তার পরিনতি সবাইকে ভোগ করতে হবে বলে আইন শৃংখলা বাহিনীকে সতর্ক করে মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “এ অভিযানের মূল লক্ষ্য হবে ৩টি। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নির্বাচনী আচরণ বিধির বড় ধরনের বত্যয় থাকলে সেটিকে এড্রেস করা।’’

'মিন মিন করে এ নির্বাচন করা যাবে না' মন্তব্য করে এ নির্বাচন কমিশনার আরও বলেন, “এই নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই। কেউ সংক্ষুব্দ হলে তিনি আইনের আশ্রয় নেবেন। গায়ের জোরে কিছু হবে না।’’

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজারে নিয়োজিত বিভিন্ন আইন শৃংখলা বাহিনী ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে আয়োজিত উখিয়া ও টেকনাফ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সাথে মতবিনিময় সভা করে তিনি।

এসময় নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার আরো বলেন, ‘কোন দিকে ঝুকে যাবেন না, কোন দিকে হেলে যাবেন না এবং কারো কথাতেই ভয় পাবেন না। কেউ ধমক দিবে আর আপনি ভড়কে যাবেন এটা হবে না। আপনি আইন অনুসরণ করে যেভাবে কাজ করতে হয় সেভাবে করবেন।’

তিনি বলেন, ‘এটি সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। রাজনৈতিক ইন্সটিটিউটশন, নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ সহ সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার সঞ্চালনায় ওই সভায় জেলা নির্বাচন কর্মকর্তা, বিজিবি, পুলিশ, এপিবিএন, র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ উপস্থিত অনেকে বক্তব্য রাখেন।

এএইচএসইউ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝