ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ২ ভ্যান আরোহী নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১১:৫৭ এএম
X

খুলনার ডুমুরিয়ায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মণ্ডল ও ইলিয়াস সরদার নামে দুই ভ্যান আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালিপদ মণ্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মণ্ডলের ছেলে। আহতরা হলেন—ভ্যানচালক সবুজ মণ্ডল ও সাহিদ গাজী এবং যাত্রী গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় ও আয়েশা বেগম।

স্থানীয়রা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। বেপরোয়া গতির কারণে অ্যাম্বুলেন্সটি সড়কের বিপরীত পাশে চলে গিয়ে গুটুদিয়াগামী দুটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়।

এতে কালিপদ মণ্ডল গুরুতর আহত হন। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অপর আহত ইলিয়াস সরদার চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান।

আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যায়।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝