ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম
X

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা। এই ঘটনায় এখন পর্যন্ত ৩০-এর বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করার অংশ হিসেবে এনইআইআর চালুর সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টার পর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। পরে তাদের আটক করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, “ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। ইট-পাটকেল ছুঁড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”

হামলায় বিটিআরসির মসজিদের কাঁচ ভেঙে যায়। এ সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা নামাজ পড়ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝