‘কার্গো হেলপার (ক্যাজুয়াল)’ পদে ২০০ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। এসএসসি পাসে চাকরিপ্রার্থীদের জন্যও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা আগামী ০১ জানুয়ারি বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স সীমা: ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩২ বছর। এসএসসি পাসের সনদপত্রের ভিত্তিতে বয়সসীমা নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
এমএ