ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
২১ দিনে প্রবাসী আয় এলো প্রায় ২৫ হাজার কোটি টাকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০:২২ এএম আপডেট: ২৩.১২.২০২৪ ৩:৪৮ পিএম
X

ডিসেম্বরের ২১ দিনে প্রবাসী আয় এসেছে ২০০ কোটি ৭২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বা দুই বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৪ হাজার ৮৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।

রোববার এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ২১ দিনে প্রতিদিন এসেছে ৯ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৩৮০ ডলার। ডিসেম্বর মাসে প্রবাসী আয়ের নতুন মাত্রা যোগ করলো। কারণ, ২১ দিনের মধ্যে প্রতিদিন যে প্রবাসী আয় এসেছে সাম্প্রতিক সময়ে এমন প্রবাহ লক্ষ্য করা যায়নি। আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ৩৩ লাখ ১৭ হাজার ডলার। আর আগের বছরের ডিসেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৩৩ ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ কোটি ৩১ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ডলার। সব বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩১ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ৬০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে ডিসেম্বরের প্রথম ২১ দিনে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে ২৭ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি ব্র্যাক ব্যাংকের মাধ্যম ১৫ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ডলার।

-এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝