ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
'নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার আন্তরিক'
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৬ পিএম আপডেট: ১২.১২.২০২৪ ১১:৫৫ এএম
X
Advertisement

দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মো. ফাওজুল কবির খান।

বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) আয়োজিত দ্বিতীয় ‌‘বাংলাদেশ এনার্জি প্রোসপারিটি ২০৫০’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুতে আমাদের অনেক সঞ্চালন লাইন রয়েছে। এ জন্য নবায়নযোগ্য জ্বালানিতে বড় আকারে যাওয়ার জন্য আমাদের সরকার, পাওয়ার ডিভিশন, অর্থনৈতিক ভাবে আমরা প্রস্তুত নই। আগামীতে আমরা (সরকার) জমি দেবো, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য। রেলওয়েসহ সরকারি অনেক অব্যবহৃত জমি আছে সেগুলো আমরা ব্যবহারের পরিকল্পনা করছি।

তিনি বলেন, বেসরকারি কোম্পানিগুলো এগিয়ে আসছে, তারা ভালো করছে। সোলার বিদ্যুতের ক্ষেত্র ইনভার্টার, ক্যাবলসহ অন্যান্য বিষয়ে গুণগত মান যেন নিশ্চিত থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে। সরকার নাবায়নযোগ্য জ্বালানির প্রসারে অত্যন্ত আন্তরিক।

রাজধানীতে শুরু হওয়া এই সম্মেলন (১১-১৩ ডিসেম্বর) তিন দিন চলবে। সম্মেলনে সব মিলিয়ে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে। এতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, পরিবেশবাদী সংগঠন, জ্বালানি বিশেষজ্ঞ, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছেন।

এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement