ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বাংলাদেশ ৭ সংকটের সম্মুখীন: সিপিডি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৩:২৮ পিএম আপডেট: ২১.১০.২০২২ ১২:৫৪ পিএম

বাংলাদেশ বর্তমানে অন্তত সাতটি সংকটের সম্মুখীন বলে উল্লেখ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বৃহস্পতিবার সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন রাজধানীতে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এগুলো হলো- ডলারের ঘাটতি, জ্বালানি মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, খাদ্যের দাম বৃদ্ধি, ইউক্রেন যুদ্ধ, কোভিড-১৯ মহামারি ও জলবায়ু পরিবর্তন।

সংবাদ সম্মেলনে বলা হয়, কমপক্ষে ২৯টি খাদ্যসামগ্রী আমদানিতে বর্তমানে উচ্চ কর ও শুল্ক দিতে হচ্ছে। 

রেমিটেন্স ও রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয়ের ভারসাম্য অস্বস্তিকর অবস্থায় পৌঁছে গেছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে ৪ দশমিক ৬ বিলিয়ন, এক বছর আগেও যা ছিল ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার।

বৈশ্বিক অর্থনীতির মন্থরতা ও বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে থিঙ্ক-ট্যাঙ্ক।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝