ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
হাকালুকি হাওরে দেখা মিলল অদ্ভূত দৃশ্যের
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১১:০১ এএম
মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর এলাকায় দেখা মিলল অদ্ভূত এক দৃশ্যের। এ নিয়ে হাওর পাড়ের মানুষের মধ্যে কৌতূহল দেখা দেয়।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দৃশ্যের দেখা মিলে।

জানা যায়, অদ্ভূত এই দৃশ্যটি জলস্তম্ভ। জলস্তম্ভ হচ্ছে জল দিয়ে মোড়ানো বাতাসের তৈরি পিলার। যা টর্নেডোর ফলে সৃষ্টি হয়। জলভাগের ওপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে প্রবলবেগে ঘূর্ণায়মান বায়ুর টানে জলভাগের জল টর্নেডোর কেন্দ্র বরাবর স্তম্ভাকারে ঘুরন্ত অবস্থায় ওপরে উত্থিত হয়। একে জলস্তম্ভ (ওয়াটার স্পাউট) বলে। তবে গ্রামাঞ্চলে এটি মেঘশূর নামে পরিচিত, একে ধ্বংসের প্রতীকও মনে করেন অনেকে।

আলাপকালে প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানান, জুড়ী ও বড়লেখা উপজেলায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকিতে এমন জলস্তম্ভের দেখে আমরা সত্যিই অভিভুত। হাকালুকিতে এমন দৃশ্য খুবই বিরল।

জুড়ী উপজেলার বাসিন্দা মনিরুল ইসলাম জানান, এমন দৃশ্য বেশ কয়েকবছর আগে হাকালুকিতে দেখা গিয়েছিল বলে শুনেছি। এরপর এমন ঘটনা আজই শুনলাম। জলস্তম্ভ দ্বারা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায় নি। বিকেলে ঘণ্টাখানেক থেকে পরে অন্ধকারে বিলীন হয়ে যায় এটি।

স্থানীয় সাংবাদিকরা জানান, দেখতে টর্নেডোর মতো হলেও টর্নেডোর সাথে এর মৌলিক পার্থক্য উপাদানে। টর্নেডোতে থাকে বায়ু আর জলস্তম্ভে বায়ুর পরিবর্তে থাকে পানি। জলস্তম্ভ সাধারণত পানিতেই থাকে বলে জনপদে আহামরি ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে না। আর স্থলভাগের স্পর্শে আসলে এটি গুড়িয়ে যায়।

এসএস/এনএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝