ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
হঠাৎ সিসিইউতে খালেদা জিয়া, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফখরুল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২, ৯:৩৫ এএম আপডেট: ১১.০৬.২০২২ ২:৩১ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েল জরুরিভিত্তিতে রাত ৩টা ২০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাত ২টার দিকে ডা. জাহিদের কাছে খবর পাই খালেদা জিয়া অসুস্থ বোধ করছেন। তাকে এখনই হাসপাতালে নিতে হবে। হার্টের ডাক্তার তার সঙ্গে কথা বলেন। তিনি ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেন। খবর পেয়েই আমি চলে আসি এবং দলের চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সঙ্গে কথা সঙ্গে বলে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়।

তিনি আরো বলেন, খালেদা জিয়াকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন চিকিৎসকরা। আগের দিন থেকে তার হার্টে কিছু সমস্যা হয়। তবে খালেদা জিয়া কাউকে কিছু জানাননি। সন্ধ্যায় চেকআপ করতে গিয়ে তার হার্টের সমস্যা পান তার চিকিৎসকরা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। এমনিতে তার শরীর এখন স্থিতিশীল আছে। এনজিওগ্রাম করার পর বিস্তারিত জানা যাবে।

মির্জা ফখরুল বলেন, এমনিতেই খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত। এর মধ্যে হার্টের সমস্যা হলে জটিল আকার ধারণ করবে। তবে আমরা আশাবাদী, আল্লাহর রহমতে তিনি আগের মতোই কাটিয়ে উঠবেন এবং সুস্থ হয়েই আমাদের মাঝে ফিরে আসবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে ইকোসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসকারা বোর্ড বসিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে খালেদা জিয়ার সঙ্গে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ডা. এ জেড এম জাহিদ হোসেন, কামরুজ্জামান রতন, এ বি এম আব্দুস সাত্তার, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শায়রুল কবির খান প্রমুখ।

এনএন


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝