ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ত্রাণের প্রলোভনে ধর্ষণ, ধর্ষককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
✎ মোঃ মোস্তাফিজুর রহমান রুমন
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২০, ৪:৩৬ পিএম আপডেট: ২০.০৫.২০২০ ৪:৩৯ পিএম
রাজধানীর তুরাগে ত্রাণের প্রলোভন দেখিয়ে কিশোরীকে (১২) ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছে এলাকাবাসী। 

বুধবার সকালে তুরাগের নয়নীচালা একতা যুবসংঘের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সদস্য আলহাজ্ব হযরত মাওলানা মো. ওলী উল্লাহ বলেন, ইতিপূর্বে অভিযুক্ত তাওহীদ এ রকম ন্যাক্করজনক ঘটনা আরও ঘটিয়েছে। অপকর্ম করে বার বার পার পেয়ে যাওয়ায় একই ধরনের নেক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি হলো। আমরা তার কঠোর শাস্তি দাবি করছি। 

সংগঠনের সভাপতি মনির হোসেন বলেন, পূর্বের ঘটানাগুলোর মতো গত ১৬ মে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা অবিলম্বে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে।

এছাড়াও, বৃহস্পতিবার সকালে 'আমরা তুরাগবাসী ৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড' নামের ফেসবুক গ্রুপের উদ্যোগে অভিযুক্ত ধর্ষককে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে।

গত ১৬ মে ত্রাণের প্রলোভনে তুরাগের নয়নীচালা এলাকায় হাসান মঞ্জিলের ৪র্থ তলায় রান্নাঘরে ১২ বছরের এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করে তাওহীদ নামের এক বখাটে যুবক। পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়ের হলেও অভিযুক্ত পলাতক থাকায় ৪ দিনেও তাকে গ্রেফতার করতে পারেনি তুরাগ থানা পুলিশ। 

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝