দিনাজপুরের নবাবগঞ্জে ব্যবসায়ীদের অংশগ্রহণে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ফাইনাল খেলার উদ্বোধন করেন।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
এ সময় ব্যবসায়ী সমিতির সভাপতি ছানোয়ার হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুবুর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নির্ধারিত সময়ে খেলায় গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ফল ব্যবসায়ী একাদশকে ৫-৬ গোলে হারিয়ে ইলেক্ট্রনিকস একাদশ জয় লাভ করে।
পুরুস্কার হিসেবে বিজয়ী দলকে ও রানার্সআপ দলকে একটি করে খাসি দেওয়া হয়।
প্রতি বছরের ন্যায় এবারও শীত মৌসুমের শুরুতে নবাবগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির আয়োজনে শুরু হয় ব্যবসায়ীদের বিভিন্ন শ্রেণিভিত্তিক ১৬ দলের অংশগ্রহণে এ খেলা। প্রতি শুক্রবার ছুটির দিনে সকালে ফুটবল খেলতে দোকান মালিক ও কর্মচারী একসঙ্গে মাঠে নামেন।
-এসএম/এমএ