ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন বৃহস্পতিবার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৫:৫২ পিএম আপডেট: ৩০.১২.২০২০ ৯:৩৯ পিএম
কক্সবাজারেপেকুয়ায় বৃহস্পতিবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হবে।

ওইদিন বিকেলে টইটং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সদ্য নির্মিত শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার বোয়ালিয়া বঙ্গবন্ধু ফুটবল একাদশ আনোয়ারা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ইসলাম নগর রাব্বি স্পোর্টিং ক্লাব চকরিয়া মোকাবিলা করবে। 

৫ ভরি স্বর্ণের ওজন সম্বলিত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টকে সফল ও সার্থক করতে গত ১ মাস ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য জাফর আলম এম এ।

টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী টুর্ণামেন্টের প্রধান উদ্যোক্তা ও সমন্বয়কারী।

টুর্ণামেন্টে ১৬টি শক্তিশালী দল অংশ নিচ্ছে। 

এদিকে, বুধবার বিকেলে পেকুয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটি। 

শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বিশাল কৃত্রিম নৌকার আদলে তৈরী মঞ্চে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগ সভাপতি ছরওয়ার কামাল চৌধুরী, প্যানেল চেয়ারম্যান হাজী শাহাব উদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন, মনজুর আলম, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব রাহমত উল্লাহ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডা. আবু আহমদ, টুর্ণামেন্ট কমিটিতে মিডিয়া স্পন্সর নুরুল আমিন।

-এনইউ/এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝