Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি কমলো

প্রকাশ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:৩৪ পিএম   (ভিজিট : ৩০৩)
বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। 

শুধু সরকারি প্রতিষ্ঠানে বিএমইটি প্রদত্ত স্মার্টকার্ড বাহকরা এই সুবিধা পাবেন বলে সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশগমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য নমুনা পরীক্ষার ইউজার ফি ১৫শ’ টাকার পরিবর্তে শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্টকার্ডধারী বিদেশগামীদের জন্য ৩০০ টাকা পুনর্নির্ধারণ করা হলো।

এর আগে বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি কমানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। 

ফি ৩০০ টাকা পুনর্নির্ধারণ করায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে ধন্যবাদ জানান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি পরিস্থিতি চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশি কর্মীদের বৈদেশিক কর্মসংস্থান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে স্মার্টকার্ডধারী বিদেশগামী কর্মীদের কোভিড-১৯ টেস্ট ফি দুই ধাপে ৩৫শ’ টাকা থেকে ৩শ’ টাকা নির্ধারণ করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে ধন্যবাদ জানাই।

-এমএ


সম্পর্কিত   বিষয়:  করোনা  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close