Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper

ধর্ষণে প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, গ্রেফতার ১

প্রকাশ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ৬:০৯ পিএম   (ভিজিট : ৯৬)
রাজশাহীর পবা থানার বাকসারা এলাকায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের শিকার হয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার পরে গত রাতে সোমবার গোদাগাড়ী এলাকা থেকে অভিযুক্ত নুরুজ্জামানকে গ্রেফতার করেছে পবা থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, মাস ছয়েক আগে রাজশাহীর পবা উপজেলার বাকসারা গ্রামের জিল্লুর রহমানের ছেলে নুরুজ্জামান বাড়ির পাশের বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে ফুসলিয়ে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে। বর্তমানে ওই তরুণী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি টের পায় তার পরিবারের সদস্যরা। পরে ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে জিজ্ঞাসা করলে ওই ঘটনা জানায় সে। সোমবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নুরুজ্জামানকে আসামি করে পবা থানায় একটি মামলা দায়ের করেন।

ধর্ষণের শিকার প্রতিবন্ধীর বাবার দাবি, তার প্রতিবন্ধী মেয়ের সঙ্গে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তার যেন ন্যায্যবিচার পান।

এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও গ্রামবাসী। স্থানীয়রা বলছেন, একটা প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের মত ন্যক্কারজনক অপরাধ আর হতে পারে না। অপরাধীর শুধু প্রচলিত শাস্তি নয়, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এমন দাবি তাদের।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গতকাল মঙ্গলবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আর ভুক্তভোগী অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

আরএইচএফ/এসআর

সম্পর্কিত   বিষয়:  রাজশাহী   ধর্ষণ   গ্রেফতার  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close