Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু

প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২০, ৯:৫০ পিএম   (ভিজিট : ৩০৭)
গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনার উপসর্গ নিয়ে সানিয়া বেগম(২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার সকালে কাশিয়ানী উপজেলার বুথপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করার পাশাপশি বাড়ীটি লকডাউন করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ জানান, আজ রোববার সকালে বুথপাশা গ্রামের ওই গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে তার মরাদেহ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা
হলে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওই নারীর বাড়ীটি লকডাউন করা হয়েছে। তিনি আরো বলেন, নমুনার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

এমএইচএম/এইচএস




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close