শ্বাসকষ্ট নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া এক কিশোরের (১৩) মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
এর আগে শিশুটি বুধবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয় করা হয় কিশোরটিকে। তার বাড়ি জেলার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামে। ভর্তির সময় প্রথমে চিকিৎসকরা মনে করেছিল শিশুটির নিউমেনিয়া রয়েছে।তার নমুনা বৃহস্পতিবার তার উপসর্গের নমুনা রাজশাহীতে পাঠানোর কথা ছিল।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ববধায়ক ডাঃ এটিএম নরুজ্জামান জানান শিশুট বুধবার দুপুরে মোহাম্মদআলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এর আগে শিশুটকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হলে মেডিকেল কলেজ হাসপাতলের চিকিৎসকরা মোহাম্মদ আলী হাসপাতলে পাঠিয়ে দেয়। সে পায়ে ব্যাথা , শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে খুব খারাপ অবস্থায় ভর্তি হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোহাম্মদ আলী হাসপাতলের আইসোলেশন ইউনিটে মারা যায়। জেলা প্রশাসক ফয়েজ আহামদ জানান চিকিসক ও উপজেলা গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আালোচনা করে তারবাগি ও আসে পাশের কয়েকটি বাড়ি লকডাইন করার ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে। আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান,, মৃত শিশুটির নমুনা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার নমুনা পরীক্ষার পর জানা যাবে সে কোভিট-১৯ এ আক্রান্ত ছিল কিনা। বর্তমানে এই হাসপাতালে মৃত শিশুটি বাদে আরো ৪ জন রোগী ভর্তি আছে। এদের মধ্যে শিশুটি ছাড়া ঐ হাসপাতলে একজন নারী, বাকী তিনজন পুরুষ।
এজেড/এইচএস