ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আজ যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:১১ এএম
X

বৈদ্যুতিক খুঁটি মেরামত, নতুন খুঁটি স্থাপন ও সুইচিং রক্ষণাবেক্ষণের কাজের জন্য জামালপুরের কয়েকটি এলাকায় শনিবার (২১ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) সাহিদুল ইসলাম শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

সমিতির কারিগরি শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু তৈয়ব মো. জহুরুল আলমের সই করা চিঠিতে বিদ্যুৎ বন্ধের বিষয়টি জানানো হয়।

চিঠি অনুযায়ী, ৩৩ কেভি ডাবল সার্কিট ফিডারের বৈদ্যুতিক খুঁটি মেরামত ও নতুন খুঁটি স্থাপনের কাজের জন্য জামালপুর সদর উপজেলার নান্দিনা অঞ্চল এবং মেলান্দহ উপজেলায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ট্রিপল সার্কিট ফিডারের সুইচিং রক্ষণাবেক্ষণের কাজের জন্য মাদারগঞ্জ উপজেলা ফিডারে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাহিদুল ইসলাম বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী জরুরি কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

তিনি আরও জানান, আবহাওয়ার কারণে সিদ্ধান্ত পরিবর্তন হলে তা গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝