ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, গৃহবধূর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম
X

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ গৃহবধূ সাবা (৩০) মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ তাঁর দেড় বছর বয়সী শিশুসন্তান আরএস রহমানের অবস্থাও আশঙ্কাজনক। শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাবার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনের মধ্যে সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।

এ ঘটনায় দগ্ধ আরও চারজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে শিশুসন্তান আরএস রহমানসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চিকিৎসাধীন অন্যরা হলেন আবদুর রহমান (২৯), সানজিদা (২০) ও সামসুন নাহার (৫০)। তাঁদের মধ্যে আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের তিনজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসক জানান, শিশুসন্তান রহমানসহ আশঙ্কাজনক অবস্থায় থাকা তিনজনকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁদের সুস্থ করে তুলতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের সদস্যসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝