ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রোহিঙ্গা গণহত্যা: রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন চায় ঢাকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:২০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার বিষয়ে দেওয়া রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় দেওয়া রায়ের প্রতিক্রিয়া জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি মনে করছেন, আন্তর্জাতিক বিচার আদালতে এ রায় কার্যকরের মাধ্যমে প্রায় ১৩ লাখ রোহিঙ্গার ভার বহন থেকে মুক্তির পথ খুলতে পারে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার বিষয়ে আইসিজের এই রায় একটি ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ এ রায়কে স্বাগত জানায়।

তিনি উল্লেখ করেন, আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে সহিংসতা বন্ধ, দায়ীদের বিচার, ভবিষ্যতে গণহত্যার পুনরাবৃত্তি রোধ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়েছে।

হুমায়ুন কবির বলেন, রায়টি চূড়ান্ত এবং আইনত বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। বাংলাদেশ এ মামলার সরাসরি পক্ষ না হলেও প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

এ মামলায় গাম্বিয়া, ওআইসি এবং সমর্থনকারী বন্ধুপ্রতিম দেশগুলোর ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে বলেন, রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও টেকসই প্রত্যাবাসনই এ সংকটের স্থায়ী সমাধান।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝