গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর, পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মাত্র ১০ দিনের ব্যবধানে এসব হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
অভিযোগ অনুযায়ী, হামলায় পাঁচটি শাখা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের সব শাখার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিক হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত নিরাপত্তা নিশ্চিত না হলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এফএস