ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জে ধৈর্য ও কৌশলে পরিস্থিতি মোকাবিলার আহ্বান রাশেদ খানের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম
X

গোপালগঞ্জের চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

তিনি বলেছেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন মানুষেরও মৃত্যু হোক, তা চায় না। পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য, সংযম ও কৌশলী ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রাশেদ খান তাঁর পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে এনসিপির নেতাদের ওই সময়কার পরিস্থিতির কথাও স্মরণ করিয়ে দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ওই কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং আহত ব্যক্তিদের উদ্ধারে এপিসি ও সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহারের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

রাশেদ খান এনসিপির নেতা আসিফ মাহমুদের উদ্দেশে প্রশ্ন রেখে অতীতের ঘটনাগুলো স্মরণ করিয়ে দেন। তাঁর পোস্টে আসিফ মাহমুদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাওয়ার প্রসঙ্গও উঠে আসে। রাশেদ খানের বক্তব্য, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল আচরণ করা জরুরি।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের মানুষের অনুভূতি ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। এ ক্ষেত্রে উত্তেজনা না বাড়িয়ে ধৈর্য ও কৌশলের সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

রাশেদ খানের পোস্টে গোপালগঞ্জকে আওয়ামী লীগের ঐতিহ্য ও আবেগের জায়গা হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর মতে, সেখানকার পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক বক্তব্য বা তৎপরতার পাশাপাশি স্থানীয় মানুষের মনোভাবও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝