ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে: নাছির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম
X

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় ডাকসুর ভিপি ও ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কার কথা জানান।

নাছির উদ্দীন বলেন, অতীতে ছাত্রলীগের সঙ্গে সাদিক কায়েমের সম্পর্ক ছিল। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন দমনে ছাত্রলীগের মিছিলে তাকে দেখা গেছে বলে দাবি করেন তিনি। অতীতের এসব কর্মকাণ্ডের কারণে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন নাছির।

ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’র সমালোচনা করে তিনি বলেন, অতীতে ছাত্রশিবির গুপ্ত রাজনীতির মাধ্যমে ছাত্রলীগের রাজনীতিকে সমর্থন করেছে। এখনো শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা ছাত্রলীগকে সমর্থন দিচ্ছেন, যা অত্যন্ত লজ্জাকর।

সাদিক কায়েমের প্রতি ইঙ্গিত করে নাছির আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আহ্বানে সাড়া দিয়ে তিনি পরিবারকে সময় দিচ্ছেন বলে ফেসবুকে পোস্ট করেছেন। নাছিরের দাবি, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ডের কারণে তার বক্তব্য নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি অভিযোগ করেন, সাদিক কায়েমের বিভ্রান্তিকর বক্তব্যকে পুঁজি করে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে।

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ধর্মঘট পালনের আহ্বান প্রসঙ্গে নাছির বলেন, বাংলাদেশে অল্প কয়েকজন ওই আহ্বানে সাড়া দিয়েছেন, যাদের মধ্যে ছাত্রশিবিরের কয়েকজনও রয়েছেন। তবে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে সাড়া দেননি বলে দাবি করেন তিনি।

নাছির উদ্দীন বলেন, বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। তবে দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছেন। ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে রয়েছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝