ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার অভিযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৬:১২ পিএম
X

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।

রিসোর্ট সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর এক তরুণীকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টটির অগ্নিবীণা ভবনের ১১৮ নম্বর কক্ষে ওঠেন হাসিব আল ইসলাম। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার তাঁদের রিসোর্ট ছাড়ার কথা ছিল। দুপুরে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার সময় রিসোর্টের সামনেই তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে গালাগাল করেন এবং দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালান। একপর্যায়ে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন হাসিব। পরে রিসোর্টে ফিরে এলে তাঁর হাতে আঘাতের চিহ্ন দেখতে পান কর্তৃপক্ষ। এ সময় রিসোর্টের পক্ষ থেকে তাঁর হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সূত্রের দাবি, ভিডিওতে এক তরুণীর সঙ্গে অটোরিকশায় থাকা অবস্থায় কয়েকজনকে গাড়িটির গতিরোধ করে হাসিবের ওপর হামলা চালাতে দেখা যায়।

বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন গণমাধ্যমকে জানান, হামলার পর আত্মরক্ষার জন্য হাসিব ঘটনাস্থল থেকে চলে যান।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে তাঁকে হাসপাতালে পাওয়া যায়নি। পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজনের মাধ্যমে পুলিশ জানতে পারে, তিনি শ্রীমঙ্গল ছেড়ে চলে গেছেন।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝