ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা থেকে থাইল্যান্ডে গিয়ে ধরা, চীনা যাত্রীর লাগেজে ৮ হাজার ৯০০ ইনজেকশন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:০৯ পিএম আপডেট: ০৩.১১.২০২৬ ১:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

থাইল্যান্ডের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে আসা এক চীনা নাগরিকের লাগেজ থেকে ৮ হাজার ৯০০টি অনিবন্ধিত ওজন কমানোর ইনজেকশন পেন জব্দ করেছেন দেশটির কাস্টমস কর্মকর্তারা। জব্দ করা এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৪০ হাজার থাই বাথ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা।

থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা জানান, গত ৩১ অক্টোবর ঢাকা থেকে থাইল্যান্ডে প্রবেশ করা ওই চীনা যাত্রীর দুটি স্যুটকেস তল্লাশি করে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ৮ হাজার ৯০০টি জিএলপি-১ (GLP-1) রিসেপ্টর অ্যাগোনিস্ট শ্রেণির ইনজেকশন পেন উদ্ধার করা হয়।

জব্দ করা ওষুধগুলোতে মূলত লিরাগ্লুটাইড বা সেমাগ্লুটাইডজাতীয় উপাদান রয়েছে। এসব ওষুধ টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হলেও বর্তমানে ওজন কমানোর জন্যও ব্যবহার করা হচ্ছে।

থাইল্যান্ডের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন বা নিবন্ধন ছাড়াই এসব ওষুধ বহন করা হচ্ছিল।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকের যথাযথ প্রেসক্রিপশন ছাড়া এবং নিবন্ধনবিহীন ওষুধ থাইল্যান্ডে আনার অভিযোগে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট ও ড্রাগ অ্যাক্ট অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে চলতি বছরের মে মাসেও ঢাকা থেকে আসা অন্য এক চীনা যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ওজন কমানোর ওষুধ জব্দ করা হয়েছিল।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝