ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পতিত ও নব্য স্বৈরাচার কাউকেই ছাড় দেওয়া হবে না: নাহিদ ইসলাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:০০ পিএম
X
Advertisement

গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হলেও দেশে নতুন করে স্বৈরাচারের উত্থান হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নস্যাৎ করার চেষ্টা চলছে। তবে পতিত ও নব্য স্বৈরাচার—উভয় শক্তিকেই পরাজিত করা হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকট ও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন। এসব ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।

এনসিপির আহ্বায়ক সংবিধান সংস্কারের একতরফা কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদ ও গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগে বিএনপিরও সমালোচনা করেন তিনি।

সমাবেশে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তরে আসিফ মাহমুদকে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকাবাসীর অধিকার প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দখলদারত্ব ও নৈরাজ্য দূর করতে এনসিপি তাদের পাশে থাকবে।

দেশের তরুণ ও জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি, ফ্যাসিবাদ ও দখলদারত্বের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement